বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতে দেশকে দুর্নীতির তকমা থেকে বের করে আনার অভিজ্ঞতা বিএনপির রয়েছে এবং ভবিষ্যতেও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দলটি সক্ষম। তিনি দাবি করেন, জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামগ্রিক উন্নয়ন কার্যক্রম জোরদার করা হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাসাবো তরুণ সংঘ মাঠে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ২০০১ সালে বিএনপি যখন সরকার গঠন করে, তখন দল ও দেশের ওপর দুর্নীতির অভিযোগ ছিল। তবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ২০০৬ সালে ক্ষমতা ছাড়ার সময় দেশকে সেই তকমা থেকে বের করে আনতে সক্ষম হয়েছিল বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, গত ১৬ বছরে দেশে যে দুর্নীতি হয়েছে তা থেকে দেশকে বের করতে হলে অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন, যা বিএনপির রয়েছে। খালেদা জিয়ার সরকারের সময় দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, কমিশন তখন সরকারের অনুমতি ছাড়াই যে কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতে পারত।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছিল এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণে ছিল। সে সময় মানুষ নিরাপদে চলাফেরা করতে পারত এবং ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারতেন বলেও দাবি করেন তিনি।
দেশ পরিচালনায় পরিকল্পনা ও অভিজ্ঞতার গুরুত্ব তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, আগামী সংসদ নির্বাচনে অংশ নেয়া দলগুলোর মধ্যে দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা বিএনপির রয়েছে।
জনসভায় বিএনপি সরকার গঠন করতে পারলে এলাকায় রাস্তা-ঘাট ও কালভার্ট নির্মাণ ও সংস্কার, হাসপাতাল উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!