ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে তিনি ভোট দেন। এ সময় তারেক রহমানের সহধর্মিনী জোবাইদা রহমানও একই কেন্দ্রে ভোট দেন।
পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, এইমাত্র বহুল কাঙ্ক্ষিত আমার ভোট আমি প্রয়োগ করে এসেছি ভোটের অধিকার। বিগত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিলেন। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী যে বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা বাংলাদেশের খবর এখন আমি পাইনি। তবে গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি। যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আইন-শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে। যা আমরা গতকাল রাত পর্যন্ত ভোর রাত পর্যন্ত টিভির পর্দায় দেখেছি। বিভিন্ন চ্যানেলে দেখেছি। আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আজকে সারাদিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন ভোট দেন, ইনশা আল্লাহ যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।
ভোটের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘মাত্র ভোট শুরু হয়েছে আমি শেষটা কেমন করে এখনই না দেখে বলব আমি অবশ্যই ইনশাআল্লাহ আশাবাদী আমি দৃঢ়ভাবে আশাবাদী।’
অপর এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘আমরা আগেও বলেছি আমরা জয় লাভ করলে সবচেয়ে বেশি যেটা আমাদের কাছে প্রাধান্য পাবে সেটি হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যাতে মানুষ নিরাপদ বোধ করে সমগ্র দেশের সাধারণ মানুষ যাতে নিরাপদ বোধ করে এটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। আমরা এই অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে আমরা এগুতে পারবো না। কাজেই আমরা আমাদের ম্যানিফেস্টোসহ বিভিন্ন সময় যেগুলো বলেছি নারীদেরকে মূল্যায়ন করার জন্য, নারীদেরকে এমপ্লয় করার জন্য আমরা ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে প্রথম দিন দিকে আমরা এ বিষয়ে কাজ শুরু করব ইনশা আল্লাহ।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!