সারাদেশে নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ-এর উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, সাম্প্রতিক নির্বাচনের পর বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ এবং দোষীদের বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।
সমাবেশে ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। নেতারা সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করতে পারেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ৭৭টিতে জয় পেয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। শরিক দলগুলোর মধ্যে জামায়াত ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি আসন অর্জন করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়লাভ করেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!