জুলাই বিপ্লবকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠা করা হলে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও হুকুমের আসামি হয়ে যেতে পারেন বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, পরিকল্পিতভাবে জুলাইকে ব্যর্থ করে দিতে একটি গোষ্ঠী নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে। বিষয়টি নিয়ে তিনি গভীর উদ্বেগও প্রকাশ করেন।
সাদিক কায়েম দাবি করেন, পতিত ফ্যাসিবাদের ফ্রেমিংয়ে জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে। বিশেষ করে গণভোট ও ‘জুলাই সনদ’কে বিতর্কিত করা এবং আন্দোলনকারীদের সুরক্ষা অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।
তার ভাষ্যমতে, কথিত পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের নামে একটি পক্ষ সক্রিয় হয়েছে। এ বিষয়ে কিছু গণমাধ্যমে সরকারের ‘গ্রিন সিগন্যাল’ থাকার দাবিও করা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
সাদিক কায়েম সতর্ক করে বলেন, সুরক্ষা অধ্যাদেশ বাতিল করা হলে বা আইনি জটিলতায় ফেলে আন্দোলনকারীদের হয়রানির কোনো উদ্যোগ নেওয়া হলে এর প্রভাব কেবল ছাত্রনেতাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং জামায়াত, বিএনপি, এনসিপিসহ আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক শক্তির শীর্ষ নেতারাও এর ভুক্তভোগী হতে পারেন।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, জুলাইকে ব্যর্থ করার যে কোনো অপপ্রয়াস বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি আন্দোলনকারীদের সুরক্ষা নিশ্চিত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!