কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা গভীর রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে দেশবাসী ও তার সমর্থকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, তাকে ঘিরে বিভিন্ন জায়গায় ‘মিডিয়া ট্রায়াল’ বা কটূক্তি করা হচ্ছে। তবে এসবের প্রতিবাদ জানাতে গিয়ে কেউ যেন খারাপ ভাষা ব্যবহার না করেন, সে বিষয়ে তিনি সতর্ক করেন।
তার ভাষায়, কোথাও তাকে নিয়ে সমালোচনা বা অপপ্রচার হলে সমর্থকরা যেন পাল্টা আক্রমণাত্মক আচরণ না করেন। প্রয়োজনে যুক্তি ও ভদ্র ভাষায় বিষয়টি ব্যাখ্যা করার পরামর্শ দেন তিনি। আর তা সম্ভব না হলে নীরব থেকে এড়িয়ে যাওয়ার আহ্বান জানান।
মুফতি আমির হামজা আরও উল্লেখ করেন, তার পক্ষ নিয়ে কাউকে কটূ কথা না বলতে। একজন মুমিনের মুখ থেকে অন্য মুমিন যেন নিরাপদ থাকে—এটিই তিনি প্রত্যাশা করেন।
পোস্টের শেষাংশে তিনি বলেন, তার বিরুদ্ধে যেসব সংবাদ বা মন্তব্য প্রকাশিত হচ্ছে, সেগুলোর জবাব দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। এসব নিয়ে তিনি বিচলিত নন এবং সত্য একসময় মিথ্যার ওপর বিজয়ী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!