দেশে নারী ও শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা।
শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
বার্তায় নূরুন্নিসা সিদ্দিকা বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নারী ও শিশুদের নিরাপদ ও অধিকারভিত্তিক সমাজ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি এবারের ঈদকে সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার একটি উপলক্ষ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ঈদুল ফিতর শুধু আনন্দের নয়, বরং ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেন তারা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেন।
দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্বজুড়ে সংঘাত পরিস্থিতির কথাও উল্লেখ করেন তিনি। বিশেষ করে ফিলিস্তিনসহ বিভিন্ন অঞ্চলে চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এসব পরিস্থিতি ঈদের আনন্দকে ম্লান করে দেয়।
এরপরও তিনি আশা প্রকাশ করেন, সব প্রতিকূলতা কাটিয়ে ঈদ মানুষে মানুষে ভ্রাতৃত্ব, সাম্য ও সহমর্মিতার বন্ধন দৃঢ় করবে।
শুভেচ্ছা বার্তায় মহান স্বাধীনতা যুদ্ধের শহীদসহ বিভিন্ন সময়ের আন্দোলনে নিহত ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে দেশবাসী ও বিশ্ববাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান নূরুন্নিসা সিদ্দিকা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!