জামায়াত, চিফ হুইপ
চিফ হুইপ নুরুল ইসলাম মণি।   ছবি: সংগৃহীত

সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই তা ছুড়ে ফেলতে চায় জামায়াত বলে মন্তব্য করেছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি।

শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

নুরুল ইসলাম মণি বলেন, তারেক রহমান টাকা চুরি করতে আসেননি। বরং দেশের বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। তিনি অভিযোগ করেন, প্রায় ২৭ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে এবং এ ক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, অতীতে যুবলীগের সদস্যদের অস্ত্র নিতে কোনো লাইসেন্সের প্রয়োজন হতো না; তারা সহজেই লাইসেন্স পেতেন।

চিফ হুইপ দাবি করেন, তারেক রহমান চান দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তভাবে দাঁড়াক। জনগণের স্বাধীনতা ও সুশাসন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার জুলাই সনদের বিপক্ষে নয়; বরং তা বাস্তবায়নে কাজ করছে।