ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সময়ে প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
বিএনপি সূত্রে জানা গেছে, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফরের আয়োজন করা হয়েছে। প্রতিনিধিদলে দলের শীর্ষস্থানীয় নেতা, সাবেক ও বর্তমান সংসদ সদস্য এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক সাবেক উপদেষ্টা ঈসমাইল জবিউল্লাহ; ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী এমপি, শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপন; চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু ও বেবী নাজনীন; যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি ও হাবিব-উন-নবী খান সোহেল; সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল; জলবায়ু পরিবর্তনবিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এমপি; প্রশিক্ষণ সেলবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি রাশেদা বেগম হীরা; সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এমপি; নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি; সৈয়দ আল নোমান এমপি; মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন এমপি; মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা তুলি; যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহমেদ; কৃষক দলের যুগ্ম সম্পাদক ও এলজিআরডি মন্ত্রীর এপিএস ইউনুস আলী; এবং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১৬ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সফরটি অনুষ্ঠিত হবে। তবে ১৯ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চীন সফরে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে প্রতিনিধি দল বেইজিং ছাড়াও অনহুই ও গুয়াংডং প্রদেশ পরিদর্শন করবে। সেখানে তারা চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, দলীয় পর্যায়ের সহযোগিতা এবং আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি পার্টি-টু-পার্টি সম্পর্ক আরও জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
এর আগে গত ২৫ মার্চ ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির মহাসচিবের কাছে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের জনগণের কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ–চীন সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!