বনি আমিন
বনি আমিন (বামে) এবং মির্জা আব্বাস (ডানে)।   ছবি: সংগৃহীত

মির্জা আব্বাস নিয়ে এক রহস্যময় পোস্ট দিয়ে ফের আলোড়ন সৃষ্টি করেছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন।

শনিবার (৪ এপ্রিল) রাতে ফেসবুকে এরকম পোস্ট দেন তিনি। যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বনি আমিন পোস্টে উল্লেখ করেছেন, “মির্জা আব্বাস সিঙ্গাপুরে নেই, কেউ প্রমাণ দিতে পারলে ১০ হাজার ডলার পুরস্কার! চিকিৎসার নামে ওকে সিঙ্গাপুর থেকে ইন্ডিয়াতে নিয়ে গেছে। হাদী বিষয়!”

এ দিকে বনি আমিনের এই দাবিকে ঘিরে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। যেখানে অনেকেই পোস্টটিকে ঘিরে নানা ধরনের মন্তব্য করছেন।