বিএনপি,  রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), অন্তর্বর্তী সরকার, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া,
‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।   ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।’

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। এ সংক্রান্ত স্ট্যাটাসের লিঙ্কটি নিজেদের মিডিয়া সেলের গ্রুপে শেয়ার দিয়েছে এনসিপি।

যদিও আইডিটি অফিসিয়াল নয়। এ বিষয়ে জানতে চাইলে এনসিপির মিডিয়া সেলের সদস্য আরাফাত বলেন, ‘‘এটি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নিজস্ব ফেসবুক আইডি।’’