মোহাম্মদ সালাহর পেনাল্টি ঠেকিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করল নাইজেরিয়া। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার টাইব্রেকারে মিশরকে ৪–২ ব্যবধানে হারিয়েছে সুপার ঈগলসরা। ম্যাচের নায়ক ছিলেন নাইজেরিয়ার গোলকিপার স্ট্যানলি নওয়াবালি। তাঁর দুর্দান্ত দুই সেভেই ম্যাচের ভাগ্য গড়ে যায়।
টাইব্রেকারের শুরুতেই বড় ধাক্কা খায় মিশর। প্রথম শট নিতে এগিয়ে এসে গোল করতে ব্যর্থ হন অধিনায়ক মোহাম্মদ সালাহ। নওয়াবালির দৃঢ়তায় তাঁর শট ঠেকিয়ে দেন নাইজেরিয়ার গোলকিপার। এরপর ওমর মারমুশের শটও আটকে দিয়ে মিশরের চাপ আরও বাড়ান তিনি। অন্যদিকে নাইজেরিয়ার খেলোয়াড়রা ঠান্ডা মাথায় নিজেদের শটগুলো কাজে লাগান। শেষ পর্যন্ত আদেমোলা লুকম্যান জয়সূচক পেনাল্টি গোল করে নাইজেরিয়াকে এনে দেন তৃতীয় স্থান।
নির্ধারিত সময়ের ম্যাচেও সালাহ ছিলেন অনেকটাই নিষ্প্রভ। পুরো ম্যাচজুড়ে নাইজেরিয়ার রক্ষণভাগ তাঁকে কার্যকরভাবে আটকে রাখে। ফলে মিশরের আক্রমণে প্রত্যাশিত প্রভাব রাখতে পারেননি এই তারকা ফরোয়ার্ড। নেশনস কাপ জয়ের স্বপ্ন আবারও অপূর্ণই থেকে গেল তাঁর।
এই জয়ের মধ্য দিয়ে ইতিবাচকভাবে টুর্নামেন্ট শেষ করল নাইজেরিয়া। আগের আসরে স্বাগতিক আইভরি কোস্টের কাছে ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করতে হয়েছিল তাদের। এবার শিরোপা না পেলেও তৃতীয় স্থান অর্জন করে কিছুটা হলেও সান্ত্বনা পেল সুপার ঈগলসরা।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!