বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের পর্দা নামছে। ছয় দল নিয়ে শুরু হওয়ায় টুর্নামেন্টে আজ শিরোপার লড়াইয়ে নামবে চট্টগ্রাম রয়‍্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের পর্দা নামছে। ছয় দল নিয়ে শুরু হওয়ায় টুর্নামেন্টে আজ শিরোপার লড়াইয়ে নামবে চট্টগ্রাম রয়‍্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।   ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের পর্দা নামছে। ছয় দল নিয়ে শুরু হওয়ায় টুর্নামেন্টে আজ শিরোপার লড়াইয়ে নামবে চট্টগ্রাম রয়‍্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ফাইনালের মধ্য দিয়ে মাঠে গড়াবে শিরোপার লড়াই।

এর আগে প্রথম পর্ব শেষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীকে হারিয়ে  ফাইনাল নিশ্চিত করে সবার আগে বিসিবির মালিকানাধীন চট্টগ্রাম র‍্যায়লস। 

বিসিবি দায়িত্ব নেওয়ার পর এবার শিরোপার অন্যতম দাবিদার চট্টগ্রাম। সেসঙ্গে প্রথম বারের মতো শিরোপা ছোঁয়ার হাতছানি বন্দরনগরীর এই ফ্র্যাঞ্চাইজি দলের সামনে। এর আগে ২০১৩ ও ২০১৫ সালে দুবার ফাইনাল খেলেও চিটাগং কিংস শিরোপা জয়ের স্বাদ পায়নি। এবার নতুন নামে  শিরোপা জয় করতে পারে কিনা বন্দরনগরীর দল, সেটি নিয়ে চলছে তুমুল আলোচনা।

বৃহষ্পতিবার অনুশীলন করেছেন শেখ মেহেদি, শরিফুল, নাঈম শেখরা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন অধিনায়ক মেহেদি। তিনি বলেন, 'ফাইনালে যেহেতু উঠেছি, শিরোপার স্বপ্ন কেন দেখব না ভাই? সবাই দেখবে। তবে আগামীকালের দিনটা যাদের ওপর থাকবে, তারাই ভালো ক্রিকেট খেলবে। সব ডিপার্টমেন্টে যারা ভালো করবে তারাই শিরোপা জিতবে। তবে আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারই চায় শিরোপা জিততে। সবার ভেতরে সেই ক্ষুধাটা আছে। হোপ ফর দা বেস্ট! দেখা যাক, কী হয় কালকে।'

শেখ মেহেদি আরো বলেন, 'বিপিএলে ওয়ান অব দা বেস্ট দল আমার মনে হয় রাজশাহী। খুব ভারসাম্যপূর্ণ দল। সব ডিপার্টমেন্টে রাজশাহীর খুব ভালো প্লেয়ার আছে। তারা পুরো বিপিএলে ভালো ক্রিকেট খেলেছে। রাজশাহী দল সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই বছর।'

টুর্নামেন্টের এখন পর্যন্ত তিন ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী ও চট্টগ্রাম। প্রথম পর্বের দুই ম্যাচে দুই দলের জয় ছিল একটি করে। পরে কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহীকে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে চট্টগ্রাম। 

শুরু থেকে এবারের আসরের অন্যতম ফেভারিট দল ছিল রাজশাহী। টুর্নামেন্ট শুরুর আগে দলটির হেড কোচ হান্নান সরকার জানান, চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়েছেন তারা। মাঠেও সেটার প্রতিফলন দেখেছিলেন ওয়ারিয়র্সরা। তবে শেষ দিকে একাধিক নিউজিল্যান্ড তারকাকে দলে ভিড়িয়ে নিজেদের শক্তি আরো কয়েক গুণ বাড়িয়েছে রাজশাহী। 

চট্টগ্রাম বিপিএলে এখনো শিরোপা জয়ের স্বাদ না পেলেও ২০১৯ সালে খুলনা টাইগার্সকে হারিয়ে প্রথম বারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল রাজশাহী।

বৃহষ্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে রাজশাহীর হেড কোচ হান্নান সরকার বলেন, 'ট্রফি ধরার আগে যদি জিজ্ঞাসা আমরা অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছি আপনাদের সবার কাছে। মূলত সবার আগে খেলোয়াড়দের পাওনা বুঝি দিয়েছে রাজশাহী। বলেন, 'আমাদের প্লেয়ার, ম্যানেজমেন্ট, টিমবয়-সবার ব্যাংক অ্যাকাউন্টে পুরো অর্থ ট্রান্সফার হয়ে গেছে।'  নিজের দায়িত্ব নিয়ে হান্নান বলেন, হেডকোচ হিসেবে আগে কখনো কাজ করা হয়নি, স্ক্রিনের বাইরে যে সাপোর্ট পেয়েছি; বিশেষ ধন্যবাদ।'

টুর্নামেন্ট শুরুর আগে ট্রফি নিয়ে অধিনায়কদের ফটোসেশন হয়নি। ফাইনালের আগের দিনও এমন কোনো আয়োজন নেই। এখনও ট্রফির চেহারাও দেখেননি দুই দলের অধিনায়ক।

অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ফাইনাল শুরুর ঘণ্টা দেড়েক আগে ট্রফি উন্মোচন আয়োজন থাকছে। ফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগে ট্রফি উন্মোচনের মতো ক্রিকেট বিশ্বে বিরল। 
২৫ হাজার ডলার মূল্যের ‘ডায়মন্ড স্টাডেড’ ট্রফি বিপিএল চলার সময়ই ঘটা করে উন্মোচন করার কথা ছিল। কিন্তু তা হয়নি।ফাইনালে যে দলই জয় পাক, তারা প্রাইজমানি কত পাবে, অন্যান্য দলের প্রাইজমানি কত, কিছুই এখনও জানানো হয়নি বিসিবির পক্ষ থেকে।

তবু খেলা চলবে খেলার নিয়মে। বিশ্বকাপ ঘিরে ক্রিকেটীয় রাজনীতির ঝড়ো হাওয়া আর বিপিএলে বিসিবির নানা ঘাটতি ও অসঙ্গতির মধ্যেও শের-ই-বাংলার গ্যালরিতে আজ ২৫ হাজারের বেশি দর্শক ভিড় জমাবেন ক্রিকেট খেলা দেখতে। 

এমআর/আরটিএনএন