ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার জন্য দোয়া, ভারত, পাকিস্তান, টি-টোয়েন্টি বিশ্বকাপ,
ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার জন্য দোয়া!   ছবি: সংগৃহীত

পিসিবি ও আইসিসির মধ্যকার টানাপোড়নে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ম্যাচই খেলতে চায়নি ভারতের সাথে। বাংলাদেশ নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না চাইলে টাইগারদের বাদ দেয় আইসিসি। এরপর বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান, তারা ভারতের সাথে নির্ধারিত ম্যাচ বয়কট করে।

পরে বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধ ও আইসিসি মিটিংয়ে মাফ চাওয়ায় সে সিদ্ধান্ত থেকে সরে আসে পিসিবি। আজ (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামবে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দল। তবে হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে আবারও দেখা দিয়েছে শঙ্কা।

ভারত-পাকিস্তান ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। গত শনিবার থেকে কলম্বোর কোনো ম্যাচে বৃষ্টি হয়নি, তবে আজ (১৫ ফেব্রুয়ারি) ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চির-প্রতিদ্বন্দ্বী দু’দেশের ম্যাচ যেন বৃষ্টিতে ভেসে যায় সেটা চাইছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীও। অবশ্য পাকিস্তান হেরে যাওয়ার ভয়ে এমনটা চাইছেন না বাসিত। তার চাওয়া দু’দলই যেন একটি করে পয়েন্ট পান। 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। সন্ধ্যায় তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। ভারত-পাকিস্তান ম্যাচের দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ২৪ শতাংশ।

ম্যাচের দিন ২.৪ মিলিমিটার বৃষ্টি ম্যাচটির আয়োজন ভন্ডুল করতে পারে। তবে আবহাওয়া পরিষ্কার হলে সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা কমে যেতে পারে।

আরবিএ/আরটিএনএন