ভিনিসিয়ুস জুনিয়রের নৈপুণ্যে রিয়াল সোসিয়েদাদকে ৪–১ গোলে হারিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে এখন রিয়াল মাদ্রিদ। ম্যাচে পেনাল্টিতে দুই গোল করার পথে ৭৫ বছরের পুরোনো স্মৃতি ফিরিয়ে এনেছেন তিনি। ব্রাজিলের এই ফরোয়ার্ড ম্যাচে দুটি পেনাল্টি আদায় করে, দুটি পেনাল্টি নিজে নিয়ে দুটিতেই গোল করেন।
রিয়ালে এমন কীর্তি সর্বশেষ দেখিয়েছিলেন ১৯৫১ সালের ১৪ অক্টোবর। সেদিন ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুই পেনাল্টি আদায় করে দুই গোল করেছিলেন রিয়ালের স্প্যানিশ মিডফিল্ডার লুইস মোলাউনি।
লা লিগায় ১৫ ম্যাচ পর ভিনিুসয়ুসের প্রথম জোড়া গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে মাত্র দ্বিতীয়বার জোড়া গোল পেলেন এই উইঙ্গার। ভিনিসিয়ুস ছাড়া রিয়ালের হয়ে অন্য গোল দুটি করেন গনসালো গার্সিয়া ও ফেদেরিকো ভালভের্দে।
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল চোটের কারণে খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তাঁর অনুপস্থিতি বুঝতেই দেননি বাকিরা। দারুণ নৈপুণ্যে পাওয়া বড় জয়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।
২৪ ম্যাচ খেলে রিয়ালের সংগ্রহ এখন ৬০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৮। আগামীকাল রাতে জিরোনার মুখোমুখি হবে বার্সা। সেই ম্যাচে জিতলে আবারও এক পয়েন্টের লিড নেবে হ্যান্সি ফ্লিকের দল। আর বার্সা যদি পয়েন্ট হারায় তবে শীর্ষ স্থানটা রিয়ালের দখলেই থাকবে।
ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে ভালভার্দে বলেন, ‘আক্রমণ ও রক্ষণ দুই জায়গাতেই আমরা দারুণ খেলেছি। ম্যাচজুড়ে দল হিসেবে বেশ ভালোভাবে রক্ষণ সামলেছি। দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছি। এখন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ—দুটির জন্যই লড়াই করব।’
এমবাপ্পেহীন ম্যাচে নায়ক হিসেবে আবির্ভূত ভিনিসিয়ুস। সোসিয়েদাদের ডিফেন্সকে অনেকটা একাই তটস্থ করে রেখেছিলেন এই ব্রাজিলিয়ান। তাঁকে নিয়ে রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘আমি আসার পর থেকেই সে খুব উচ্চমানের পারফরম্যান্স উপহার দিচ্ছে। সে পরিসংখ্যানের গণ্ডি ছাড়ানো খেলোয়াড়, যে একাই ম্যাচের চেহারা বদলে দিতে পারে। প্রতিপক্ষকে চাপে রাখে, একাধিক খেলোয়াড়কে নিজের দিকে টেনে নেয়।’
রিয়ালের পরের ম্যাচ আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে। যেখানে চ্যাম্পিয়নস লিগের প্লে অফ নকআউটে বেনফিকার বিপক্ষে মাঠে নামবে তারা।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!