ভারত-পাকিস্তান ম্যাচ এখন শুধুই একটি লোক দেখানো প্রদর্শনী বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন। দ্য টাইমসে লেখা কলামে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি।
আথারটন বলেন, প্রতিবেশী দু’দেশের এই লড়াই পুরোনো আকর্ষণ হারিয়ে এখন শুধু রাজনৈতিক অবস্থান জানান দেওয়ার মাধ্যমে পরিণত হয়েছে। বিশুদ্ধ ক্রিকেট থেকে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই অনেক দূরে সরে গেছে বলেও মনে করেন তিনি।
আজ (১৫ ফেব্রুয়ারি) সন্ধা সাড়ে ৭টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টুয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তবে সম্প্রতি ম্যাচটি হবে কি না, এ অনিশ্চয়তা ঘিরে ক্রিকেটে যে ‘কম্পন’ সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে দ্য টাইমসে লেখা কলামে এ কথা বলেন আথারটন।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!