বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।   ছবি: সংগৃহীত

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে ফরম্যাটের বিসিএল। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চার দলের অধিনায়ক ও স্কোয়াড ঘোষণা করেছে। 

অধিনায়কত্বে সাউথ জোনের দায়িত্বে মেহেদী হাসান মিরাজ, নর্থ জোনে নাজমুল হোসেন শান্ত, ইষ্ট জোনে ইয়াসির আলী চৌধুরী এবং সেন্ট্রাল জোনে মাহিদুল ইসলাম অঙ্কন রয়েছেন।

বিসিএলের ৪ দলের স্কোয়াড:

ইষ্ট জোন:  পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মমিনুল হক, ইয়াসির আলী রাবিব, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, আসাদুল্লাহ হিল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, নাইম হাসান সাকিব নাঈম হাসান ও।

নর্থ জোন:  তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী, এসএম মেহেরব হোসেন অহিন, নাহিদ রানা, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আব্দুল গাফফার সাকলাইন।

সাউথ জোন:  সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান হোসান, সামিউন বশির রাতুল, মোস্তাফিজুর রহমান, তানভির ইসলাম, রবিউল হক, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া ও স্বাধীন ইসলাম।

সেন্ট্রাল জোন:  সাইফ হাসান, জিসান আলম,  নাইম শেখ, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজয়ান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মণ্ডল, মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিকী।

আরবিএ/আরটিএনএন