এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার কাছে নাটকীয়ভাবে নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে হেরে গিয়েছিলো রিয়াল মাদ্রিদ। যার ফলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে সরাসরি কোয়ালিফাই করতে পারেনি রিয়াল। আজ সেই বেনফিকার বিপক্ষেই মাঠে নামবে তারা। শেষ ষোলোর এই প্লে-অফ ম্যাচটির দিকে সকলের নজর থাকবে আজ।
গ্রুপ পর্বে রিয়াল-বেনফিকার ম্যাচটি রিয়াল হারলেও সরাসরি শেষ ষোলোতে কোয়ালিফাই করতে পারতো যদি এক গোলের ব্যবধানে হারত। তবে দুই গোলের ব্যবধানে হারলে তাদের খেলতে হবে প্লে-অফ। সেটিই ঘটেছে ম্যাচের অন্তিম মুহূর্তে। ম্যাচের ৯৮তম মিনিটে (নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে) এক ফ্রি-কিক থেকে গোল করে বেনফিকার গোলরক্ষক ট্রুবিন। যা রিয়ালকে সরাসরি শেষ ষোলোতে ওঠা থেকে আটকে দেয়, তার পাশাপাশি বেনফিকাকে প্লে-অফে জায়গা করে দেয়।
সেই হারের ক্ষত শুকানোর আগে শেষ ষোলোর প্লে-অফের ড্রতে মুখোমুখি হয় এই দুই দল। সাম্প্রতিক সময়ে দুই দলই দারুণ ছন্দে থাকলেও, এই দুই দলের লড়াইয়ে এগিয়ে পর্তুগিজের দলটিই।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় এ পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে রিয়াল-বেনফিকা। ১৯৬২ সালে আমস্টারডামে ইউরোপিয়ান কাপের ফাইনালে ৫-৩ গোলে জেতে বেনফিকা। ১৯৬৪-৬৫ মৌসুমে কোয়ার্টার ফাইনালে দুই লেগে আবার দেখা হয়। লিসবনে প্রথম লেগে ৫-১ জয়ের পর মাদ্রিদে ২-১ গোলে হারে বেনফিকা। আর চলতি মৌসুমে গ্রুপ পর্বে রিয়ালকে হারায় পর্তুগালের ক্লাবটি। সব মিলিয়ে চার দেখায় বেনফিকার জয় তিনটি, রিয়ালের একটি।
ইতিহাসে এগিয়ে থেকেও সতর্ক বেনফিকা। দলের কোচ জোসে মরিনিও বলেছেন, ‘তারা আহত। আর আহত রাজা সব সময়ই বিপজ্জনক।’ তবে সমর্থকদের আশাও দেখিয়েছেন তিনি, ‘আমরা প্রথম লেগ খেলব লক্ষ্য, পরিকল্পনা আর আত্মবিশ্বাস নিয়ে। আমরা জানি, চ্যাম্পিয়নস লিগের রাজাদের কী করতে পারি।’
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!