ফুটবল, নারী, নারী ফুটবল দল, এশিয়ান কাপ, অস্ট্রেলিয়া,
বাংলাদেশ নারী ফুটবল দল।   ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দল আজ সিডনি তে নারী এশিয়ান কাপে নিজেদের যাত্রা শুরু করবে। প্রথমবার এই টুর্নামেন্টে খেলা লাল-সবুজের মেয়েরা শক্তিশালী চীনের মুখোমুখি হবে। কোচ পিটার বাটলার বলছেন, “আমরা ছোট হতে পারি, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়। মেয়েরা মাঠে গিয়ে নিজেদের সেরাটা দেখাবে।”

১৯৮০ সালে পুরুষ দলের এশিয়ান কাপ চূড়ান্ত পর্ব খেলার ৪৫ বছর পরে মেয়েরা প্রথমবার এশিয়ার শীর্ষ মঞ্চে। চীনের নারী দল ৯ বার এশিয়ান কাপ জয়ী এবং সর্বদা সেরা চারের মধ্যে থাকে। যদিও র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১১২, হারার কোনো চাপ নেই মাঠে নিজেদের সামর্থ্য দেখানোই লক্ষ্য।

প্রস্তুতি ও অনুশীলনে মেয়েরা আত্মবিশ্বাসী। কোচ বাটলার বলেন, “ফলাফল যাই হোক, আমরা বাস পার্ক করার মতো দল নই। মেয়েরা স্বাধীনভাবে ফুটবল খেলবে।” বাংলাদেশি সমর্থকরা মাঠের বাইরে শোভাযাত্রা, গাড়ি বহর ও জাতীয় পতাকা নিয়ে দলকে উৎসাহ দিচ্ছেন। টিকিট মাত্র ১০ অস্ট্রেলিয়ান ডলারে পাওয়া যাচ্ছে, দর্শকরা গণপরিবহনেও বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

মাঠে আজ লাল-সবুজের মেয়েরা শুধু ম্যাচ খেলবে না, ইতিহাসও গড়বে।