দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের চতুর্থ বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালনা পর্ষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে প্রখ্যাত রাজনীতিবিদ মো. বরকত উল্লাহ বুলু, এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বর্তমান সভাপতি জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন এসবিপি (অব.) অসুস্থ থাকায় তার পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সভায় সভাপতিত্ব করেন ক্লাবের অন্যতম পরিচালক জনাব মাহবুব উল আনাম। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার আনোয়ারুল হক হেলাল, ব্যারিস্টার মোহাম্মদ ইসমাইল হোসেন এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক খন্দকার মঞ্জুরুল ইসলাম (দিলু)।
সভাপতির পাশাপাশি ১৬টি পরিচালক পদেও প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত পরিচালকরা হলেন- মো. লোকমান হোসেন ভূইয়া, মাহবুব উল আনাম, মোস্তফা কামাল, মো. মোস্তাকুর রহমান। মাসুদুজ্জামান, মো. এনায়েত হোসন সিরাজ, খায়রুল কবির খোকন এমপি, মো. আবুল কালাম এমপি। মির্জা ইয়াসির আব্বাস, জহির আহমেদ, এম এ সালাম, নিলোফার চৌধুরী মনি। সাজেদ এ এ আদেল, সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, মাহমুদ হাসান খান ও জাকির হোসেন চৌধুরী।
বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের পরপরই নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি জনাব মো. বরকত উল্লাহ বুলু এমপি। সভায় সর্বসম্মতিক্রমে পরিচালক জনাব মো. লোকমান হোসেন ভূঁইয়াকে ডাইরেক্টর ইন-চার্জ অফ অ্যাডমিনিস্ট্রেশন, পরিচালক জনাব মাহবুব উল আনামকে ডাইরেক্টর ফাইন্যান্স ও পরিচালক জনাব মো. মোস্তাকুর রহমানকে ডাইরেক্টর স্পোর্টস হিসেবে মনোনীত করা হয়।
এ ছাড়া ক্লাবের পরিচালক জনাব মোস্তফা কামালকে ফুটবল কমিটির চেয়ারম্যান, জনাব মো. আবুল কালাম এমপি, জনাব এম এ সালাম ও জনাব মির্জা ইয়াসির আব্বাসকে ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়। পরিচালক জনাব মাসুদুজ্জামানকে ক্রিকেট কমিটির চেয়ারম্যান, জনাব সাজেদ এ এ আদেলকে হকি কমিটির চেয়ারম্যান এবং জনাবা নিলোফার চৌধুরী মনিকে নারী উইংয়ের চেয়ারম্যান মনোনীত করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!