পাকিস্তান সুপার লিগের একাদশ আসরে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আগামী মৌসুমে তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে। এর আগে একই দলে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের আরেক পেসার নাহিদ রানা।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে শরিফুলের সরাসরি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে পেশোয়ার জালমি। তারা জানিয়েছে, “ইয়েলো স্টর্ম তোমার আগমনে আরও শক্তিশালী হলো! বাংলাদেশের এক্সপ্রেস বাঁহাতি পেসার শরিফুল ইসলাম হলুদ জার্সিতে পিএসএলে ঝড় তুলতে প্রস্তুত।”
২৪ বছর বয়সী এই পেসার বাংলাদেশের তিন ফরম্যাটের নিয়মিত সদস্য। সম্প্রতি চট্টগ্রাম রয়্যালসের হয়ে বিপিএলে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন। জানুয়ারির শেষে সমাপ্ত বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন তিনি। পুরো আসরে ৫.৮৪ গড়ে ২৬টি উইকেট নিয়েছেন, যা বিপিএলের এক মৌসুমে সর্বাধিক।
তবে এত ভালো পারফরম্যান্সের পরও গত মাসের পিএসএলের প্রথম নিলামে শরিফুলের নাম ওঠেনি। পরে সরাসরি চুক্তির মাধ্যমে পেশোয়ার জালমিতে খেলার সুযোগ পান তিনি।
নিলামে বাংলাদেশ থেকে দল পেয়েছিলেন নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। নাহিদ ও ইমন প্রথমে বিক্রি না হলেও পরে নির্ধারিত মূল্যে দল পেয়েছেন। মোস্তাফিজুর রহমান লাহোর কালান্দার্সে সরাসরি চুক্তিতে যোগ দিয়েছেন। ইমনও একই দলে খেলবেন। আর রিশাদ হোসেন খেলবেন নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে।
সব মিলিয়ে আসন্ন পিএসএল মৌসুমে বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণে টুর্নামেন্টটি আরও জমজমাট হতে যাচ্ছে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!