ভারতের সাবেক স্পিনার লক্ষ্মণ শিবারামাকৃষ্ণান আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র ২৫ ম্যাচ খেলে থেমেছেন। সম্প্রতি তিনি ভারতের ড্রেসিংরুমে কু-আচরণ ও বর্ণবাদের শিকার হওয়ার অভিজ্ঞতা প্রকাশ করেছেন।
লক্ষ্মণের কথায়, মাত্র ১৪ বছর বয়সে ভারতীয় ক্যাম্পে নেট বোলার হিসেবে প্রথমবার হয়রানির মুখোমুখি হন। এক সিনিয়র খেলোয়াড় তাকে জুতো পরিষ্কার করার জন্য ডাকেন। শিবারামাকৃষ্ণান তখন বিস্মিত হয়ে জিজ্ঞেস করেছিলেন, ‘এটা কি আমার কাজ?’ তিনি বিশ্বাস করতেন না এটি বর্ণবাদের সঙ্গে সম্পর্কিত।
শিবারামাকৃষ্ণান আরও জানালেন, তামিলনাড়ু দলের অন্য খেলোয়াড়রাও তাকে ‘কারুপা’ বা ‘কালো’ বলে ডাকতেন। মুম্বাই, চণ্ডীগড় ও জলন্ধরের স্টেডিয়ামে দর্শকরাও তাকে নিয়ে ব্যঙ্গ করত। ১৭তম জন্মদিনে এক সিনিয়র ভারতীয় খেলোয়াড় কেক কাটানোর সময় তার গায়ের রঙ নিয়ে কটাক্ষ করেছিলেন। ওই খেলোয়াড় বলেছিলেন, “এই সানি, একজন কালো ছেলের জন্য এমন কালো চকলেট কেকই তো যায়।”
শিবারামাকৃষ্ণান তখন কেঁদে ফেলেছিলেন, যদিও সুনীল গাভাস্কার তাকে শান্ত করে কেক কেটেছিলেন। তিনি বলেন, “মানসিকভাবে এসব অভিজ্ঞতা আমাকে ভেঙে দিয়েছিল, যা আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ করতে ব্যর্থ করেছিল।”
সাবেক স্পিনার প্রায় চার দশক আগের এই বিতর্কিত ঘটনার প্রমাণ ভাগাভাগি করেছেন, এখন দেখার অপেক্ষা এই অভিযোগে কোনো প্রতিক্রিয়া আসে কি না।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!