গত নির্বাচনের পর থেকেই স্বস্তিতে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডকে বেশ কিছু জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
সরকারি সিদ্ধান্তের কারণে জাতীয় দল বিশ্বকাপে অংশ নিতে না পারলেও বিকল্প হিসেবে আয়োজন করা হয় ‘অদম্য ক্রিকেট টুর্নামেন্ট’, যা কিছুটা হলেও ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কমাতে সহায়ক হয়েছে। তবে ঢাকার ক্লাব সংগঠকদের সঙ্গে বিসিবির দ্বন্দ্বের কারণে এখনও শুরু হয়নি ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব ক্রিকেট (ঢাকা লিগ)।
এই প্রেক্ষাপটে আগামী ৪ এপ্রিল জরুরি বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবির পরিচালকরা। সেদিন বেলা ১১টা থেকে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে সভা শুরু হবে। যারা সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য অনলাইনে যুক্ত হওয়ার সুযোগ রাখা হয়েছে।
সভায় মূল আলোচ্য বিষয় হিসেবে থাকছে ঢাকা ক্লাব ক্রিকেট। সম্প্রতি ক্রিকেটারদের সংগঠন কোয়াব (কোয়াব) বিসিবিকে একটি চিঠি দিয়েছে, যার বাস্তবায়ন নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া নিয়মিত বিভিন্ন ইস্যুর পাশাপাশি এজেন্ডায় থাকছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ। সবশেষ পদত্যাগ করা পরিচালক আমজাদ হোসেনের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।
উল্লেখ্য, বিসিবির সর্বশেষ নির্বাচনকে ঘিরে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং বিসিবির বেশ কয়েকজন পরিচালক ইতোমধ্যে কমিটির কাছে সাক্ষাৎকার দিয়েছেন। তবে এ বিষয়টি বোর্ড সভায় আলোচনায় আসবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
সব মিলিয়ে ঢাকা লিগকে কেন্দ্র করেই এই জরুরি বোর্ড সভা ডাকা হয়েছে বলে জানা গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!