পাকিস্তান ক্রিকেটে এখন এক নতুন ধ্রুবতারার নাম সাহিবজাদা ফারহান।
২ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হায়দরাবাদ কিংসের দেওয়া ২২৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ফারহান যা দেখালেন, তাকে কেবল 'অবিশ্বাস্য' বললেও কম হবে। ৫৭ বলে অপরাজিত ১০৬ রানের এক টর্নেডো ইনিংস খেলে তিনি শুধু মুলতান সুলতানকে জেতাননি, বরং বিশ্ব ক্রিকেটের দুই মহাতারকা- বিরাট কোহলি এবং বাবর আজমের রেকর্ডেও বড়সড় হানা দিয়েছেন।
বর্তমান ফর্মের বিচারে ফারহান এখন এলিট ক্লাবের সদস্য।
২০০৭ সালে অভিষেক হওয়া বিরাট কোহলির প্রথম সেঞ্চুরি পেতে সময় লাগে ৯ বছর। আইপিএলে গুজরাট লায়নসের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেন এই কিংবদন্তী ২০১৬ সালে।আর এদিকে ফারহানের ২০১৩ সালে জেটিবিএলের হয়ে টি-টুয়েন্টি অভিষেক। কোহলির মতোই এ সংস্করণে প্রথম সেঞ্চুরি পেতে ৯ বছর অপেক্ষা করতে হয় পাকিস্তানের এই ওপেনারকে। ২০২২ সালে ন্যাশনাল টি২০ কাপে ঘরোয়া টি-টুয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তিনি। তারপর গত চার বছরে এই সংস্করণে গুনে গুনে ৯টি সেঞ্চুরি করলেন। এর মধ্যে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গত ২তারিখের ম্যাচে হায়দারাবাদ কিংসমেনের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরিটি করে কোহলির পাশে বসেন মুলতান সুলতানসের এই ব্যাটসম্যান। সেঞ্চুরি তে দুজনি সমান হলেও ফারহানের চেয়ে সামান্য পিছিয়ে আছে কোহলী। সে তার টি-টুয়েন্টি ক্যারিয়ারে ৯ টা সেঞ্চুরী ১০ বছরে করলেও ফারহান সমান কৃতিত্ব অর্জন করে মাত্র ৪ বছরেই।
কোহলি ছাড়াও ৯টি সেঞ্চুরি আছে দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোর। ২০১৯ বিপিএলে এ সংস্করণে প্রথম সেঞ্চুরিটি পান রুশো। অর্থাৎ, গত ৭ বছরে ৯টি সেঞ্চুরি পেয়েছেন রুশো। সে ক্ষেত্রে কোহলি ও রুশোর চেয়ে দ্রুততম সময়ে ৯টি সেঞ্চুরি পেয়েছেন ফারহান। ৯ সেঞ্চুরি করতে কোহলির চেয়ে ২৩৮ ইনিংস কম খেলেছেন ফারহান, রুশোর চেয়ে ২১৭ ইনিংস।
পাকিস্তানে এতদিন টি-টোয়েন্টি সেঞ্চুরির রাজা ছিলেন বাবর আজম (১১টি)। ফারহান যেভাবে একের পর এক সেঞ্চুরি হাঁকাচ্ছেন (ইতিমধ্যেই ৯টি), তাতে খুব শীঘ্রই তিনি বাবরকে ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। এছাড়া ওপেনিংয়ে বাবর-রিজওয়ান জুটির জায়গায় ফারহানের এই অতি-আক্রমণাত্মক ব্যাটিং বাবরকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।
গত মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৮৩ রান করে ফারহান বিরাট কোহলির এক আসরে সর্বোচ্চ রানের (৩১৯) ১২ বছরের পুরনো রেকর্ডটি ভেঙে চুরমার করে দিয়েছেন। আর গতকালের সেঞ্চুরি দিয়ে তিনি এখন কোহলির সমান ৯টি টি-টোয়েন্টি সেঞ্চুরির মালিক।
কোহলি বা বাবর যখন ইনিংস গড়তে সময় নেন, ফারহান সেখানে প্রথম বল থেকেই আক্রমণাত্মক। গতকালের ইনিংসে তার ৮টি ছক্কা এবং ৭টি চার প্রমাণ করে যে তিনি এখন আধুনিক টি-টোয়েন্টির আসল পোস্টার বয়।
টি-টুয়েন্টি সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড কার, তা সম্ভবত সবারই জানা। ১৭ বছরের (২০০৫-২০২২) ক্যারিয়ারে ২২ সেঞ্চুরি নিয়ে শীর্ষে ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। ১১ সেঞ্চুরি নিয়ে দুইয়ে পাকিস্তানের বাবর আজম।
২০১২ সালে এ সংস্করণে অভিষিক্ত বাবর প্রথম সেঞ্চুরি পান দুই বছর পর ২০১৪ সালের সেপ্টেম্বরে। অর্থাৎ ১১ সেঞ্চুরি করতে প্রায় এক যুগ সময় লেগেছে বাবরের। ফারহান সেখানে মাত্র চার বছরে ৯ সেঞ্চুরি করে বাবরের পর পাকিস্তানের হয়ে এ সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন।
হায়দরাবাদের বিপক্ষে মুলতানের ৬ উইকেটের জয়ে ফারহানের অপরাজিত ১০৬ রানের ইনিংসটি এবার পিএসএলে প্রথম সেঞ্চুরি। সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করা ফারহান এ টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে দুটি সেঞ্চুরিও করেন।ধারনা করা হচ্ছে অতি দ্রুত বাবর আজমের রেকর্ড ছাড়িয়ে যাবে এই পাকিস্তানী ব্যাটার।
পরিসংখ্যান বলছে, সাহিবজাদা ফারহান এখন আর কেবল একজন উঠতি প্রতিভা নন, বরং তিনি এমন এক উচ্চতায় পৌঁছেছেন যেখানে তার নামের পাশে উচ্চারিত হচ্ছে কোহলি ও বাবরের মতো কিংবদন্তিদের নাম। বাবর আজমের ১১ সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করা এখন ফারহানের জন্য কেবল সময়ের ব্যাপার মাত্র!
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!