মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রেখে আবারও দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বাংলাদেশ। এই গৌরবময় অর্জন উদ্যাপন করতে চ্যাম্পিয়ন দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ সন্ধ্যায় দলটি দেশে পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের বরণ করে নেওয়া হবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে একটি বিশেষ ছাদখোলা বাসে করে খেলোয়াড়দের রাজধানী ঘুরিয়ে আনা হবে, যাতে সাধারণ মানুষও এই সাফল্যের আনন্দে অংশ নিতে পারে।
শোভাযাত্রাটি বিমানবন্দর থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে হাতিরঝিল-এর অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে। সেখানে রাত ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে মূল সংবর্ধনা অনুষ্ঠান।
বাফুফে জানিয়েছে, অনুষ্ঠানে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন এবং চ্যাম্পিয়ন খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন জানাবেন। একই সঙ্গে সমর্থক ও সাধারণ মানুষকে শোভাযাত্রা ও সংবর্ধনায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
বাংলাদেশে ফুটবল সাফল্য উদ্যাপনে ছাদখোলা বাসে খেলোয়াড়দের বরণ করার সংস্কৃতি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর আগে গত বছরের জুলাইয়ে মিয়ানমার থেকে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার পর নারী ফুটবল দলকে একইভাবে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে থাইল্যান্ড থেকে সাফ নারী ফুটসালের শিরোপা জিতে ফেরার পর সাবিনা-কৃষ্ণাদেরও ছাদখোলা বাসে করে হাতিরঝিল-এ এনে সম্মাননা দেওয়া হয়েছিল।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!