সংঘর্ষ, নিহত
নিহত যুবকের স্বজনদের আহজারি।   ছবি: আরটিএনএন

মেহেরপুরে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে শহরের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন হোসেন (২৮) শহরের বোসপাড়ার বাসিন্দা বাবুল হোসেনের ছেলে। আহত সাগর আহমেদ কুষ্টিয়ার কুমারখালীর বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন হোসেন ও সাগর আহমেদ মোটরসাইকেলে করে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। পথে সওজ কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইমন হোসেনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন সাগর আহমেদ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।