বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ায় মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। কয়েকদিন ধরে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তিতে পড়ছেন চালকরা, কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি।
এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে গাংনী উপজেলা প্রশাসন। রোববার (২৯ মার্চ) রাত ৮টায় উপজেলার গোপালনগর গ্রামের রূপক ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন।
অভিযান চলাকালে যানবাহনের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও চালকের হেলমেট যাচাই করে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হয়। পাশাপাশি অনিয়মতান্ত্রিকভাবে কাউকে তেল না দিতে পাম্প মালিকদের নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসনের এ পদক্ষেপে পাম্প এলাকায় শৃঙ্খলা ফিরে আসে এবং অনিয়ম অনেকাংশে কমে যায়। বৈধ কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে তেল সংগ্রহ করতে পারায় চালকদের মধ্যেও স্বস্তি দেখা যায়।
মোটরসাইকেল চালক রিপন হোসেন জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পেতে সমস্যায় পড়তে হচ্ছিল। তবে কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে তেল বিতরণে এখন কিছুটা স্বস্তি ফিরেছে।
ইউএনও আনোয়ার হোসেন বলেন, বৈধ কাগজপত্র যাচাই করেই জ্বালানি তেল নিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনোভাবেই তেল দেওয়া হবে না। একই সঙ্গে কেউ যেন অবৈধভাবে তেল মজুত করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।
তিনি আরও জানান, জনভোগান্তি কমাতে এবং সুষ্ঠুভাবে জ্বালানি বিতরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!