সিলেট,অনির্দিষ্টকাল, পেট্রোল পাম্প,তেল ও সিএনজি,বিক্রি ,বন্ধ
সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্পে তেল ও সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।   ছবি: সংগৃহীত

প্রশাসনিক হয়রানি ও চাঁদাবাজির প্রতিবাদে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্পে তেল ও সিএনজি বিক্রি বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। এই সিদ্ধান্তের ফলে পুরো অঞ্চলে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে এবং পরিবহন খাতে অচলাবস্থার পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১২টায় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন-এর সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে এই কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। হঠাৎ এই সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সংগঠনটির সিলেট বিভাগীয় কমিটির সেক্রেটারি হুমায়ূন আহমেদ অভিযোগ করেন, পাম্প মালিকরা দীর্ঘদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে জরিমানার আড়ালে চাঁদাবাজির শিকার হচ্ছেন। তাদের দাবি-দাওয়া বারবার উপেক্ষিত হওয়ায় এবং পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় তারা বাধ্য হয়ে এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন।

তিনি স্পষ্টভাবে জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই। এদিকে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় সিলেট বিভাগ জুড়ে সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকদের মধ্যে চরম ভোগান্তি তৈরি হয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।