মেহেরপুরে জ্বালানি তেলের সংকট দিন দিন বাড়ছে। কৃষিকাজ থেকে শুরু করে সাধারণ যাতায়াতে তেল না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
মোটরসাইকেল চালকদের দুর্ভোগ আরও তীব্র। তারা জানান, শুক্রবার জেলায় একটি ফিলিং স্টেশনেই পেট্রোল ও অকটেন বিক্রি করা হচ্ছে। তেল পাওয়ার আশায় অনেকেই মধ্যরাত থেকেই লাইনে দাঁড়াচ্ছেন।
কৃষকরা অভিযোগ করছেন, বোরো ধানের আবাদ ও পাটের জমি প্রস্তুতের জন্য প্রয়োজনীয় ডিজেল পাওয়া যাচ্ছে না। এতে কৃষিকাজ ব্যাহত হচ্ছে এবং তারা দিশেহারা হয়ে পড়েছেন।
দীর্ঘ ১০ থেকে ১২ ঘণ্টা অপেক্ষার পর কেউ কেউ তেল পেলেও অনেকেই খালি হাতে ফিরছেন। ফিলিং স্টেশনটির সামনে মোটরসাইকেলের লাইন প্রায় দুই কিলোমিটার ছাড়িয়ে গেছে।
চালকদের অভিযোগ, লাইনে দাঁড়িয়েও তেল পাওয়া যাবে কি না, তার কোনো নিশ্চয়তা নেই। ফলে কর্মজীবী মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের দাবি, দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক করা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!