ঠাকুরগাঁওয়ের অবৈধভাবে পেট্রল মজুদ রাখার অপরাধে পীরগঞ্জের আর এন ফিলিং স্টেশনের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবির এ জরিমানা করেন।
পীরগঞ্জে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযোগ ছিল আর এন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ অবৈধভাবে পেট্রোল মজুদ করে গোপনে বিক্রি করে।
গতকাল শনিবার প্রায় ১০০ লিটার পেট্রোল জারকিনে ভরে পাম্পের টয়লেটে মজুদ করে রাখেন পাম্প মালিক। খবর পেয়ে উপজেলা প্রশাসন শনিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে পাম্পের টয়লেট থেকে পেট্রোল ভর্তি ১০টি জারকিন উদ্ধার করে।
এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাম্প মালিক রেজওয়ানুল হককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবির। রেজওয়ানুল হক উপজেলার সেনুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সহকারি কমিশনার (ভূমি) এনএম ইশফাকুল কবির জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অপরাধে তেল পাম্প মালিককে জরিমানা করা হয়েছে। মজুদদারি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!