প্রয়াত লেখক কাজী আনোয়ার হোসেন সৃষ্ট একটি অনবদ্য কাহিনী ‘মাসুদ রানা’। বহুল পঠিত এই গল্পটি নিয়ে জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করছে সিনেমা।
যদিও ‘মাসুদ রানা’ সিনেমার ঘোষণা বেশ কয়েক বছর আগেই জাজ মাল্টিমিডিয়া থেকে দেয়া হয়েছিল। কিন্তু মহামারি করোনা ভাইরাসের কারণে সিনেমার কাজ শুরু করতে পারেননি কর্তৃপক্ষ। আবারও ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হয়। সর্বশেষ ২০২৪ সালের এপ্রিলে শুটিং হয়েছিল। সৈকত নাসির পরিচালিত ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মাসুদ রানা চরিত্রে রাসেল রানা, সোহানা চরিত্রে পুজা চেরি ও অবনিতা চরিত্রে নতুন মুখ সৈয়দা তিথি অমনি।
প্রায় ৫ বছর ধরে ছবিটি নিয়ে আলোচনা চলছে। কিন্তু এতদিন পার হলেও সিনেমাটি মুক্তি না পাওয়ায় হতাশ এর পরিচালক, নায়ক-নায়িকাসহ পুরো টিম।
তবে খবর হলো শোনা যাচ্ছে রোজার ঈদে মুক্তির জন্য তৈরি হচ্ছে সিনেমাটি। তবে এর প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালক বিষয়টি নিয়ে মুখ খুলেননি। তবে বেশ কিছু সূত্র নিশ্চিত করেছে, রোজার ঈদে মুক্তির মিছিলে দেখা যাবে ‘মাসুদ রানা’-কেও।
পরিচালক সৈকত নাসির জানিয়েছিলেন, ছবিটির মাত্র ছয় দিনের শুটিং বাকি রয়েছে। একটি গান ও কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য। অর্থনৈতিক জটিলতার কারণে শুটিং শেষ করা সম্ভব হচ্ছিল না বলেও তিনি উল্লেখ করেন। তবে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান নতুন করে অর্থায়ন ও সময়সূচি নিয়ে কাজ শুরু করেছে বলে জানা গেছে। শেষ হয়েছে বাকি থাকা শুটিংও।
সে কারণেই রোজার ঈদকে লক্ষ্য করে ছবিটি শেষ করার বিষয়টি আলোচনায় এসেছে। শিগগিরই এর প্রচারণা শুরু হবে। ‘মাসুদ রানা’ সিনেমাটি সত্যিই যদি রোজার ঈদে মুক্তি পায় তাহলে দেশের থ্রিলারপ্রেমী দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান হবে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!