ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছে গেজেট ব্র্যান্ড ‘চার্জ’-এর নতুন বিজ্ঞাপনচিত্র। প্রকাশের মাত্র ৫ দিনের মধ্যেই বিজ্ঞাপনটি ৫০ লাখ ভিউ অতিক্রম করে, আর ইতোমধ্যে এটি দেখেছেন অর্ধ কোটিরও বেশি দর্শক। এই সাফল্য উদযাপন করতে গত ১৫ মার্চ একটি সাকসেস পার্টির আয়োজন করে ব্র্যান্ডটি।
বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন নির্মাতা অনন্ত আযান। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী এবং ইমরান খান। পুরো কাজটি প্রযোজনা করেছে বিগ ড্যাডি প্রোডাকশন।

সাকসেস পার্টিতে উপস্থিত ছিলেন নির্মাতা, শিল্পী এবং সংশ্লিষ্ট টিমের সদস্যরা। সেখানে বিজ্ঞাপনটি নির্মাণের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন নির্মাতা অনন্ত আযান। তিনি জানান, বর্তমান সময়ের দর্শকদের রুচি ও প্রযুক্তিপ্রেমী প্রজন্মকে মাথায় রেখে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। শুরু থেকেই টিমের লক্ষ্য ছিল একটি ভিন্নধর্মী ও আধুনিক ধাঁচের কাজ দর্শকদের সামনে তুলে ধরা।
অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী বলেন, এই প্রজেক্টে কাজ করা তার জন্য ছিল দারুণ একটি অভিজ্ঞতা। পুরো টিমের সমন্বয় এবং নির্মাতার ভিশনের কারণে কাজটি এত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি মনে করেন।
এ দিকে প্রযোজক আদনান রোমান্স বলেন, একটি বিজ্ঞাপন সফল হওয়ার পেছনে পুরো টিমের সম্মিলিত পরিশ্রম থাকে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আরও বড় পরিসরে এবং নতুন ধারণা নিয়ে কাজ করবে তাদের টিম।
প্রযোজনা প্রতিষ্ঠান বিগ ড্যাডি প্রোডাকশন এর পক্ষ থেকেও জানানো হয়, তারা নিয়মিতভাবেই নতুন ধারণা ও আধুনিক নির্মাণশৈলী নিয়ে কাজ করছে। দর্শকদের ভালোবাসা এবং বিপুল সাড়া তাদের আগামী দিনের কাজের জন্য আরও অনুপ্রেরণা জোগাবে।
ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন-
https://www.facebook.com/share/v/1GUuDDb2Sz/
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!