ইরান, ট্রাম্প, খামেনি, তেহরান
নওরোজ (ইরানি নববর্ষ) এবং ঈদুল ফিতর—দুই উৎসবেই এবার নিষ্প্রভ ইরান   ছবি: সংগৃহীত

যুদ্ধের ছায়ায় এবার ইরানিরা নওরোজ (ইরানি নববর্ষ) এবং ঈদুল ফিতর—এই জোড়া উৎসব পালন করছে। তবে এখাকার পরিস্থিতি এখন বেশ শান্ত। দিনকয়েক আগেই নববর্ষের শুরু হয়েছিল, তখন প্রস্তুতি ও আয়োজন চলছিল।

গত মঙ্গলবার সাধারণত মানুষ রাস্তায় নেমে আগুন জ্বালিয়ে উৎসব করত, কিন্তু এবার তার কিছুই হয়নি। কর্তৃপক্ষ এ ধরনের জমায়েতের বিরুদ্ধে নির্দেশনা দিয়েছিল। তাদের আশঙ্কা ছিল, দেশের বাইরে থেকে সরকারবিরোধী বিক্ষোভের যে ডাক দেওয়া হয়েছে, বিরোধীরা এই উৎসবকে সেই সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে।

এমনকি সরকার সমর্থকরাও এই বিশেষ দিনে সচরাচর যা করেন, তা করতে রাস্তায় নামেননি। আর আজকের দিনটি নিয়েও ধারণা করা হচ্ছে যে, উদযাপন হবে অত্যন্ত সতর্কতাপূর্ণ এবং মূলত ঘরোয়াভাবে। রাজনৈতিক মতাদর্শের দুই মেরুর ইরানিরাই এখন আপনজন হারানোর শোকে মুহ্যমান।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বিরোধীরা জানুয়ারিতে নিহত হাজারো মানুষের জন্য শোক পালন করছে। অন্যদিকে, সরকার সমর্থকরা গত ২০ দিনে নিহত প্রায় ১,৫০০ মানুষ এবং দেশের যেসব শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, তাদের জন্য শোকাহত। সব মিলিয়ে, পরিস্থিতি মোটেই উৎসব বা উদযাপনের মতো নয়।

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই