ইউক্রেন-রাশিয়া সংকট, দনবাস অঞ্চল, সেনা প্রত্যাহার, আল্টিমেটাম, জেলেনস্কি প্রশাসন, মার্কিন মধ্যস্থতা, রাশিয়া, কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট, শান্তি আলোচনা, রাশিয়া, যুক্তরাষ্ট্র,
ইউক্রেন-রাশিয়া সংকট   ছবি: সংগৃহীত

উক্রেনীয় বাহিনীকে আগামী দুই মাসের মধ্যে দনবাস অঞ্চল থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা বা আল্টিমেটাম দিয়েছে রাশিয়া। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট-এর এক প্রতিবেদনে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

বুচা সামিটে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলেনস্কি বলেন, “রাশিয়া মূলত যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিতে চাইছে যে, তারা আগামী দুই মাসের মধ্যে দোনবাস অঞ্চলটি সামরিক শক্তি প্রয়োগ করে পুরোপুরি দখল করে নেবে। এর ফলে পরবর্তী আলোচনাগুলোতে মস্কো একতরফা আধিপত্য বিস্তার করতে পারবে।” জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাশিয়ার এই ধরনের পরিকল্পনা কেউ বিশ্বাস করতে পারে—এটা দেখে আমি অবাক হচ্ছি।”

দোনবাস অঞ্চলের ভবিষ্যৎ সার্বভৌমত্ব এখন ইউক্রেন-রাশিয়া সংকটের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মার্কিন মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনাগুলোতে এই অঞ্চলটি নিয়ে উভয় পক্ষই অনড় অবস্থানে রয়েছে। রাশিয়া চায় দোনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ, অন্যদিকে জেলেনস্কি প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে যে, ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় তারা কোনো আপস করবে না।

সূত্র: কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট 

 

এসআর/এসএস / আরটিএনএন