ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফাতে একটি আবাসিক ভবনে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
সোমবার (৬ এপ্রিল) ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের হাইফা শাখার বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে; কারণ এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, রোববার বিকেলে হাইফার একটি আবাসিক এলাকায় পাঁচতলা ভবনে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।
উদ্ধারকারী কর্মকর্তারা জানান, আহতদের উদ্ধার করে ইসরায়েলের সরকারি চিকিৎসাসেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) হাইফা শাখায় পাঠানো হয়েছে।
রোববার রাতভর অভিযান চালিয়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ বাকি দুইজনকে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটির ওয়ারহেডের ওজন ছিল প্রায় ৪৫০ কেজি।
এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!