রাজধানীর উত্তরায় একটি সাততলা ভবনের দ্বিতীয় তলার বাসায় সকালে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, ‘সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ সেক্টরের ১৮ নম্বর সড়কের ওই বাসায় আগুন লাগে। খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা দেয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।’
তিনি আরও বলেন, ‘বাসার ভেতরে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। পাশাপাশি এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।’
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!