আজ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন এবং একাধিক রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগও তুলে ধরে বিএনপি। ধারণা করা হচ্ছে এসব বিষয়কে কেন্দ্র করেই আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।বৈঠকে নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধিরা প্রবাসী ভোটারদের নিরাপত্তা, ভোটার তালিকা সঠিকতা, ভোটার স্লিপ বিতরণ এবং অন্যান্য প্রক্রিয়াগত ত্রুটিসমূহের বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।
বিএনপি গেল ১৫ জানুয়ারি প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তোলে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তখন নির্বাচন কমিশনের কাছে এসব বিষয়ে ব্যাখ্যা দাবি করে।
বিএনপির অভিযোগ, পোস্টাল ব্যালট প্রস্তুত ও পাঠানোর পুরো প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি রয়েছে, যার ফলে দলটি সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি নিয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!