ঢাকার কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের এই তথ্য জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলায় প্রসিকিউশন এই অভিযোগ দাখিল করে।
পলাতক শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান, এসবি’র সাবেক প্রধান মনিরুল ইসলামসহ ৮ জনকে অভিযুক্ত করা হয়।
অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামের একটি বাড়িতে ৯ তরুণকে আটকে রাখা হয়। এরপর ‘অপারেশন স্ট্রম-২৬’ নামের ওই অভিযানে সোয়াত ও সিটিটিসি গিয়ে তাদের বাসার মধ্যেই গুলি করে হত্যা করে।
পরে জঙ্গি হত্যা করা হয়েছে বলে প্রচার করা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভয়ের সংস্কৃতি তৈরি করতে পুলিশের এই কর্মকর্তারা ওই জঙ্গি নাটক সাজিয়েছিলেন। পরে এ ঘটনায় জঙ্গি নাটক সাজিয়ে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।
এর আগে গত বছরের ২৪ মার্চ এ মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং ডিএমপি মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!