আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যাত্রী সাধারণ, ট্রেন ও রেল অবকাঠামোর ওপর সম্ভাব্য নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতামূলক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
শনিবার (৩১ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরা সই করা এক অফিস আদেশে বলা হয়, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। এ ক্ষেত্রে গণপরিবহন হিসেবে রেলকে লক্ষ্য করে নাশকতামূলক কার্যক্রম পরিচালনার আশঙ্কা রয়েছে।
এমন পরিস্থিতিতে রেলের যাত্রী সাধারণ, ট্রেন চলাচল এবং রেল অবকাঠামোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় নির্ধারণ, তা বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদন নিয়মিতভাবে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া কোনো ধরনের নাশকতা, কিংবা রেল যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর ক্ষতিসাধনের চেষ্টা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ রেলস্টেশনে কর্মরত কর্মচারী, সংশ্লিষ্ট গেটকিপার অথবা রেল পুলিশকে জানাতে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।
রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, জরুরি প্রয়োজনে বাংলাদেশ রেলওয়ের হটলাইন নম্বর ১৩১-এ ফোন করেও কর্তৃপক্ষকে অবহিত করা যাবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!