গত ১৭ মাসে রাজনৈতিক সহিংসতা ও অন্তর্কোন্দলের ঘটনায় বিএনপি সবচেয়ে বেশি সম্পৃক্ত বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি।
টিআইবি জানিয়েছে, আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ৫৫০টিতে বিএনপির সরাসরি বা পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে।
টিআইবির গবেষণায় বলা হয়েছে, এই সময়ে ১৫৮ জন রাজনৈতিক কর্মী নিহত এবং ৭০৮২ জন আহত হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের সম্পৃক্ততা ১২৪টি ঘটনায় (২০.৭%), জামায়াতের ৪৬টি (৭.৭%) এবং এনসিপি ১.২ শতাংশ ঘটনার সঙ্গে সংযুক্ত ছিল।
গবেষণায় উঠে এসেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্কোন্দল ও সহিংসতা অব্যাহত রয়েছে। বিশেষত সরকার পতনের পর আওয়ামী লীগের দখলে থাকা প্রতিষ্ঠান ও কার্যক্রম নিয়ন্ত্রণ করার চেষ্টায় সংঘাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এতে পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ড থেকে চাঁদাবাজি, সিলেটের কোয়ারি ও নদী থেকে পাথর লুটপাট, সেতু, বাজার, ঘাট, বালু ও জল মহাল ইজারার নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
টিআইবি মনে করে দলের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর না থাকায় এবং কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার কারণে এসব সংঘাত আরও বাড়ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!