ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে দস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। এই হামলার প্রতিবাদে সংগঠনটি শাহবাগ ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
ইনকিলাব মঞ্চ জানায়, এ ঘটনার প্রতিবাদে তাদের কর্মী-সমর্থকেরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন এবং শাহবাগ ব্লকেড ঘোষণা করেছেন। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
সংগঠনটি আরও জানায়, রাকসু জিএস সালাউদ্দিনের আম্মার আহত হয়েছেন এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন। একই সঙ্গে তারা জানিয়েছে, আপাতত কোনো জমায়েত আয়োজন করা হবে না। সংগঠনটির ভাষ্য, “আমরা চিকিৎসা নিয়ে আবার রাজপথে ফিরব। ততক্ষণ সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছি।"
এর আগে, শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার থেকে ইনকিলাব মঞ্চ রাজধানীর যমুনা এলাকায় অবস্থান কর্মসূচি শুরু করে। শুক্রবার শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থানকালে পুলিশের লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসে অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প।
হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টু রোড ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি। এ ঘটনায় জাবেরের করা মামলায় পরবর্তীতে হত্যা ধারা যুক্ত করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!