ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন।
রিট আবেদনকারীদের মধ্যে রয়েছেন মো. গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. ইসমাঈল হোসেন, মো. আল মুত্তাকী বিল্লাহ ও সাইফুল্লাহ খালেদ। আইনজীবী মো. গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, এই আবেদনের শুনানি আগামী সপ্তাহে হতে পারে।
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ২২ ফেব্রুয়ারি এই ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে। এর আগে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার মেয়রদের বরখাস্ত করে প্রশাসক নিয়োগ করেছিল। নতুন সরকার সেই প্রশাসকদের সরিয়ে দলীয় নেতাদের পদগুলোতে বসায়।
রিট আবেদনে স্থানীয় সরকার বিভাগের ২২ ফেব্রুয়ারির ‘মেমো’ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব–বহির্ভূত ঘোষণা করা হবে না, মেমোর কার্যক্রম স্থগিতের নির্দেশ কেন দেওয়া হবে না—এসব বিষয়ে রুল চাওয়া হয়েছে। এছাড়া, ৩০ দিনের মধ্যে সব সিটি করপোরেশনে মেয়র নির্বাচনের নির্দেশনা জারি করার প্রার্থনাও করা হয়েছে।
এ রিটে স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার এবং ছয়টি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
ছয়টি সিটি করপোরেশনে নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা হলেন:
ঢাকা দক্ষিণ: মো. আবদুস সালাম
ঢাকা উত্তর: মো. শফিকুল ইসলাম খান
খুলনা: নজরুল ইসলাম মঞ্জু
সিলেট: আবদুল কাইয়ুম চৌধুরী
নারায়ণগঞ্জ: মো. সাখাওয়াত হোসেন খান
গাজীপুর: মো. শওকত হোসেন সরকার
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!