স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মুহা. মনিরুজ্জামানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৯ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়েছে, প্রচলিত বিধি-বিধান অনুযায়ী এ দায়িত্ব পালনের জন্য তিনি অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।
সরকারের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!