জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবর–এর বিরুদ্ধে চার বোতল বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে দায়ের করা মামলায় তাকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (৯ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ৩ মার্চ মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য সোমবার দিন ধার্য করেছিলেন আদালত। শুনানির সময় আসিফ আকবর আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর তেজগাঁও থানার অন্তর্ভুক্ত পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফ আকবরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা মদ পাওয়া যায় বলে অভিযোগ ওঠে।
পরে জব্দ করা মদ পরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়। লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।
তদন্ত শেষে একই বছরের ১৩ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর উপপরিদর্শক মো. জামাল উদ্দিন তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
পরবর্তীতে ২০২৪ সালের ২৫ নভেম্বর আদালত তার বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলাটিতে তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!