ড. শিরীন শারমিন চৌধুরী।
ড. শিরীন শারমিন চৌধুরী।   ছবি: সংগৃহীত

লালবাগ থানা হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী।

রবিবার (১২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।

এর আগে, সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে তাকে আটক করা হয়। এরপর, লালবাগ থানার জুলাই অভ্যুত্থান সম্পর্কিত একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে দুই দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে পাঠানোর আদেশ দিয়েছিল আদালত।