বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ভেঙে চুরমার করে দেয়ার লক্ষ্যে সবাই একত্রিত হয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা ও ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ববি হাজ্জাজ।
সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এর আগে ঢাকা-১৩ আসনের ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন।
ববি হাজ্জাজ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ও জাতীয়তাবাদী আদর্শ এবং আপসহীন গণতান্ত্রিক নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম বাংলাদেশের রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া পুরো বাংলাদেশের আইকন এবং ২০ কোটি মানুষের প্রাণের স্পন্দন।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও আতাউর রহমান ঢালীসহ ঢাকা মহানগর উত্তর, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!