ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানির পর এই ঘোষণা আসে।
রোববার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন মজিবুর রহমান আজাদীর মনোনয়ন বৈধ ঘোষণা করে।
মনোনয়নপত্র দাখিলের সময় একটি কারিগরি ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিলেন। প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর সংক্রান্ত ঘরে ভুলক্রমে প্রার্থীর স্বাক্ষর পড়ে যাওয়ায় এবং সংশোধনী কাগজ মূল নথির সঙ্গে সংযুক্ত না থাকায় এই জটিলতা সৃষ্টি হয়েছিল।
আপিল শুনানিতে বিষয়টি উপস্থাপন করা হলে কমিশন তা বিবেচনা করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। ফলে জামালপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ফিরে পান মজিবুর রহমান আজাদী।
মনোনয়ন বৈধ ঘোষণার পর আজাদী বলেন, আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এটি একটি কারিগরি ভুল ছিল, যা কমিশন সংশোধন করে ন্যায়বিচার নিশ্চিত করেছে। আমি ভোটারদের প্রতি কৃতজ্ঞ এবং সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে চাই।
এর আগে, শনিবার থেকে নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু হয়। কমিশন সূত্রে জানা গেছে, রবিবার ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এসব শুনানি চলবে।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!