‘সুস্থ নাগরিকই একটি শক্তিশালী সমাজ ও রাষ্ট্র গঠনের প্রধান ভিত্তি। দিন বদলের এখনই সময় এই বিশ্বাস থেকেই আমরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছি’বলে জানিয়েছেন ঢাকা-১৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ববি হাজ্জাজ। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও মানবিক করার লক্ষ্যে সমাজসেবামূলক কার্যক্রমে এমনটাই বলেছেন ।
সাধারণ মানুষের স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও মানবিক করার লক্ষ্যে “দিন বদলের এখনই সময়” ফাউন্ডেশনের ধারাবাহিক সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) মোহাম্মদপুর রায়ের বাজার সাদেক খান রোডে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকগণ সাধারণ রোগের চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন। বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু এই মেডিকেল ক্যাম্প থেকে সেবা গ্রহণ করেন। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
“দিন বদলের এখনই সময়” ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও ঢাকা-১৩ এলাকাসহ বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে স্বাস্থ্যসেবা ও সামাজিক কার্যক্রম চালু রাখা এবং মূলত স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন ববি হাজ্জাজ।
ববি হাজ্জাজ 'মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছি' বলে যে মন্তব্য করেছেন, তা মূলত স্বাস্থ্যসেবা তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে প্রতিরোধমূলক ব্যবস্থা ও স্বাস্থ্য সচেতনতাকে প্রাধান্য দেয়া হবে জানান তিনি।
তিনি 'প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম' নীতিতে জোর দিয়ে জনগণকে স্বাস্থ্য সচেতন করতে হেলথ কেয়ার সেবার ওপর গুরুত্বারোপ করেন। জনগণের কাছে স্বাস্থ্যসেবাকে শুধুমাত্র শহরাঞ্চলে সীমাবদ্ধ না রেখে, প্রান্তিক ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া তার একমাত্র লক্ষ্য বলে জানালেন তিনি ।
টেলিমেডিসিন ও বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে টেলিমেডিসিন সেবার সম্প্রসারণ ও ব্যবহারিক প্রয়োগের কথাও এসেছে, যা প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য উপকারী। কমিউনিটি ক্লিনিক স্থাপন ও প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নের মাধ্যমে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছেন বলে আশ্বস্ত করলেন ববি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!