জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এগার দলের আসন সমঝোতা নিয়ে জটিলতায় ঐক্যের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
নিজের ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশে এক বার্তায় এ ঘোষণা দেন তিনি। তবে নির্বাচনে না লড়লেও, জোটের সমর্থনে ভোট চাইবেন বলে জানিয়ছেন জাগপা মুখপাত্র।
রাশেদ প্রধান বলেন, “ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করব না। গণভোটে “হ্যাঁ”-এর পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।”
তিনি আরও লিখেছেন, “আমাকে যারা ভালোবাসেন, তারা দয়া করে মন খারাপ করবেন না। ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে আমাদের সমঝোতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমাকে যারা ঘৃণা করেন, আপনারা আপনাদের চিরাচরিত ‘সুমধুর’ ভাষায় গালিগালাজ শুরু করতে পারেন।”
ঐক্য ধরে রাখার জন্য সব দলকে সংযত হবার আহ্বান জানিয়ে রাশেদ প্রধান বলেন, “পরিস্থিতি যাই হোক, আমরা সকলেই রাজপথের সাথী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। অতএব বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ ও সমর্থকদের বিনয়ের সাথে অনুরোধ করছি—আপনারা দয়া করে একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও শব্দ ব্যবহার থেকে বিরত থাকবেন।”
রাতে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন হবার বার্তা দিয়ে দোয়ার মাধ্যমে কথা শেষ করেন রাশেদ প্রধান- “মহান রাব্বুল আলামিন আল্লাহ আমাদের ঐক্যের এই প্রচেষ্টা দেশের স্বার্থে কবুল করুন, আমিন।”
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!