নতুন রাজনৈতিক প্লাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)- এর আত্মপ্রকাশ অনুষ্ঠান।
আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক প্লাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যদিয়ে যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক প্লাটফর্মটি।
৫ আগস্ট-পরবর্তী রাজনীতিতে নতুন কিছু করে দেখানোর আশ্বাস নিয়ে গত ১৭ মাসে জাতীয় নাগরিক কমিটি, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চসহ একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। সেই ধারাবাহিকতায় এবার নতুন এই রাজনৈতিক মঞ্চ যুক্ত হলো, যার নেতৃত্বে থাকছেন বাম ছাত্রনেতা ও এনসিপি ছেড়ে আসা কয়েকজন তরুণ।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী মীর হুযাইফা আল মামদূহ জানান, ১০১ জন সদস্য নিয়ে এনপিএ’র কেন্দ্রীয় কাউন্সিল গঠিত হবে। এরমধ্যে ৯৯ জন সদস্যের নাম ঘোষণা করেন তিনি।
নতুন রাজনৈতিক প্লাটফর্মটির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যের মধ্যে রয়েছেন- সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা অনিক রায়, অলীক মৃ, তুহিন খান, ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি (একাংশ) মেঘমল্লার বসু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, অধিকারকর্মী তাসলিমা মিজি, ফেরদৌস আরা রুমি প্রমুখ।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত আত্মপ্রকাশ করেছে অন্তত ২৮টির বেশি রাজনৈতিক দল। এরমধ্যে শুক্রবার বৈষম্যহীন সমাজ ও অর্থনৈতিক কাঠামো সংস্কারের প্রতিশ্রুতিসহ ৫টি মূলনীতি ও ৭টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ছাত্রনেতাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করল এনপিএ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!