বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তার ব্যক্তিগত সহকারী এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন তিনি।
এনামুল হক জানান, বৃহস্পতিবার বিকেলে ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার শরীরে প্রচন্ড জ্বর এসে যায় এবং বমি করেন। পরে দ্রুত তাঁকে কাছাকাছি ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া জানান, তাঁর জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। হাসপাতালে ভর্তির পর পরীক্ষা করে শ্বাসযন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে। তাঁর অক্সিজেনের সেচুরেশনের ৯৩ শতাংশে নেমেছিল।
ফজলুর রহমান বর্তমানে আশঙ্কামুক্ত কি না, এমন প্রশ্নের জবাবে ডা. বাহার উদ্দিন ভূঁইয়া বলেন, সেটা এখনই বলা যাচ্ছে না। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে, পরীক্ষার রিপোর্ট পেলে তারপর বিস্তারিত বলা যাবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!